শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ইউরোপ থেকেও কলেজে উপস্থিত নিচ্ছেন বেতন-ভাতা

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ ল্যাব সহকারী মিয়াজী জাকির হাসান জনি গত ২০২৩ সালের ২৭ জুলাই ইউরোপের দেশ ইতালি গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কিন্তু কলেজ শিক্ষক কর্মচারী হাজিরা ও বেতন খাতায় তাকে উপস্থিত দেখিয়ে প্রতিমাসে বেতন উঠিয়ে নিয়ে যাচ্ছে কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীর হোসেন। ইতালিতে বসবাসকারী মিয়াজী জাকির হাসান জনি ও কলেজ অধ্যক্ষ আপন মামা-ভাগিনা হওয়ায় এ ব্যাপারে কলেজের কোন শিক্ষক কর্মচারী মুখ খুলতে সাহস পাননা। হাজিরা খাতায় ল্যাব সহকারী মিয়াজী জাকির হাসান জনি উপস্থিত থাকায় ও তার বেতন তোলার বিষয়টি জানাজানি হলে এলাকায় অধ্যক্ষের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এ অনিয়মের বিষয়ে খবর নিয়ে দেখা গেছে বিষয়টির সাথে সরাসরি যুক্ত রয়েছেন উপজেলার মৌকরা ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীর হোসেন। এছাড়াও ওই অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত, শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যদের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে প্রতিষ্ঠানের প্রধান ফটকে এবং অধ্যক্ষকে তার কক্ষে আটক রেখে তালা লাগিয়ে দেয়ারও ঘটনা ঘটেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ